| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইতালির ভিসা নিয়ে অবশেষে বড় সুসংবাদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১১:৩০:০৩
ইতালির ভিসা নিয়ে অবশেষে বড় সুসংবাদ

ইতালিতে কর্ম ভিসার আবেদন প্রক্রিয়া বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে আগামী এপ্রিলে নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ইতালির দূতাবাস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ২০২৪ সালের ১১ অক্টোবর জারি হওয়া ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুযায়ী, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী এপ্রিল থেকে নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে।

দূতাবাস আরও জানায়, ভিএফএস গ্লোবাল-এর মাধ্যমে কেবলমাত্র দূতাবাসের সরাসরি যোগাযোগ করা আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। আইন ডিক্রি ১৪৫-এর বিধান অনুযায়ী, ইতালির অভিবাসন কর্তৃপক্ষ ‘নুল্লা ওস্তা’ যাচাই-বাছাই করবে এবং পুনঃমূল্যায়নের পরই দূতাবাস আবেদনপত্র জমার আমন্ত্রণ জানাবে।

ইতোমধ্যে শতাধিক ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সরাসরি দূতাবাসের আমন্ত্রণ ছাড়া ঢাকায় কর্ম ভিসার জন্য আবেদন গ্রহণ করা হবে না।

দূতাবাস আগ্রহী ব্যক্তিদেরকে কর্ম ভিসার আবেদন চালুর বিষয়ে খোঁজ নিতে দূতাবাসে সরাসরি যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে। বরং, দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তবেই পরবর্তী পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ২২ অক্টোবর ২০২৪-এর পর ইস্যুকৃত ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিল মাসে নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...