| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের আঘাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১০:৫৩:৫৪
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ভারতীয় অংশে, ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে ভূমিকম্পটি বাংলাদেশে অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের প্রায় ৫০১ কিলোমিটার দূরে, তবে এর তীব্রতা ভারতীয় উপকূলীয় এলাকাগুলিতে বেশি ছিল।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভারতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে এটি আঘাত হানে এবং কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। ভারতের পাশাপাশি বাংলাদেশ উপকূলীয় অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি মাঝারি মাত্রার হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...