| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৮ ফেব্রুয়ারি ঘোষণা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২২:২৭:৫১
২৮ ফেব্রুয়ারি ঘোষণা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এসব তথ্য জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সারজিস আলম বলেন, "আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি একটি শক্তিশালী রাজনৈতিক দল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ৫ আগস্ট যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা একটি দীর্ঘ লড়াইয়ের ফল। লাখো শহিদের রক্তে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এবং আগামী প্রজন্মের জন্য সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের জন্য একটি বিশাল দায়িত্ব।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...