| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় কামনা করছে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১১:১১:২৫
কেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় কামনা করছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে ভারত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে, কারণ তারা টানা দুটি ম্যাচ জিতেছে। তবে গ্রুপ 'এ' থেকে সেমিতে ওঠার সুযোগ এখনো চারটি দলের হাতে রয়েছে। পাকিস্তান টানা দুটি ম্যাচ হারলেও আসর থেকে বাদ পড়েনি। এই গ্রুপে এখন পর্যন্ত বাকি রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভারত-নিউজিল্যান্ড, এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।

ভারত বাদে, এই গ্রুপের বাকি তিনটি দলেরই একটি করে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারায়, এবং যদি নিউজিল্যান্ড ভারতকে হারায়, আর পাকিস্তান বাংলাদেশকে হারায়, তবে তিনটি দলেরই একটি করে জয় থাকবে। এমন পরিস্থিতিতে প্রথমেই রান রেট বিবেচনা করা হবে। তাই, পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে, তাদের জয়ের জন্য প্রার্থনা করছে।

আর যদি নিউজিল্যান্ড ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানকে হারায়, তাহলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। তবে যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হারায়, সেমিফাইনালে জায়গা পাবে নিউজিল্যান্ড।

একটি অন্য হিসাবও রয়েছে। যদি নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দু'টি দলই তাদের ম্যাচ জেতে, তখন তাদের পয়েন্ট হবে ৪ করে। সেক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে, এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারাবে।

আরিফ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...