| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়ল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১০:৪৯:০৪
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়ল

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথমবারের মতো গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। যেখানে, নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন, আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:

- ১ থেকে ৩ গ্রেড: মূল বেতনের ১০%

- ৪ থেকে ১০ গ্রেড: মূল বেতনের ২০%

- ১১ থেকে ২০ গ্রেড: মূল বেতনের ২৫%

এছাড়া, সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৭,৮০০ টাকা। কোনো সরকারি চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।

মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর, আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না।

পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন, যা ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সাথে যোগ করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বর্ধিত ভাতার অর্থায়ন করতে উন্নয়ন বাজেট কমানো হবে, এবং ফেব্রুয়ারির মাসের বেতনের সঙ্গে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে, নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০১৫ সালের পে-স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি, তবে এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।

মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা পর্যালোচনা করে সুপারিশ করেছে।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...