গণঅভ্যুত্থানের সময় হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ ঘোষণা দেন হাসিনা
জস্ব প্রতিবেদক; হাসপাতাল পরিদর্শনে গিয়ে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা বন্ধ রাখতে এবং কাউকে হাসপাতাল ছাড়তে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের নির্দেশ দেন, আহতদের চিকিৎসা না দিতে এবং কাউকে ছাড়পত্র না দেওয়ার জন্য।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতে পূর্বনির্ধারিত শুনানি শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, "যখন আমরা রাজধানীর পঙ্গু হাসপাতালে পরিদর্শন করি, তখন আহত রোগী এবং তাদের স্বজনরা আমাদের জানান যে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ওই হাসপাতাল পরিদর্শন করেছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’।"
তাজুল ইসলাম আরো বলেন, "রোগী এবং ডাক্তাররা এই নির্দেশনার কথা আমাদের জানিয়েছেন, এবং এ সম্পর্কে আমাদের কাছে তথ্য-প্রমাণাদি রয়েছে, যা আমরা আদালতে উপস্থাপন করেছি।"
তিনি আরও উল্লেখ করেন, "গণঅভ্যুত্থানে শহীদের মৃতদেহ সুরতহাল করার অনুমতি দেওয়া হয়নি, এবং কিছু মৃতদেহের জন্য ডেথ সার্টিফিকেটও প্রদান করা হয়নি। অনেককে মিথ্যা তথ্য লিখতে বাধ্য করা হয়েছিল।"
চিফ প্রসিকিউটর বলেন, "শেখ হাসিনার এই নির্মমতার প্রমাণগুলো যাচাই-বাছাই এবং ফরেনসিক পরীক্ষার পর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে জমা দেওয়া হবে।"
রানা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
