| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশকে নতুন করে সুখবর দিলো আমিরাত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২২:৫৫:৪৯
বাংলাদেশকে নতুন করে সুখবর দিলো আমিরাত

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে একটি পৃথক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে, যা দেশের অর্থনীতির জন্য বড় সুখবর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এর সম্মেলনস্থলে আমিরাতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান দেশটির পক্ষ থেকে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, আমিরাত বাংলাদেশে ইপিজেড স্থাপন করলে দেশটির বড় বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবে। এর ফলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

এ সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রবাসীরা সেখানে তাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ভিসা সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার এই সফর ও ইপিজেড স্থাপনের সম্ভাবনা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আলম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...