| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কারাগারে সুমনের সঙ্গে রুটি-কলা ভাগ করে খাচ্ছেন পলক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:১৫:১১
কারাগারে সুমনের সঙ্গে রুটি-কলা ভাগ করে খাচ্ছেন পলক

অর্থ সংকটে কারাগারে কঠিন সময় পার করার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি দাবি করেছেন, কারাগারে থাকা অবস্থায় তার ন্যূনতম খরচের জন্যও টাকা নেই, এমনকি অন্য বন্দিদের সঙ্গে রুটি ও কলা ভাগ করে খেতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে পলককে বুধবার (১৯ ফেব্রুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়।

সকাল ১১টায় আদালতে নেওয়া হলে, বিচারক ১১টা ৬ মিনিটে এজলাসে আসেন। এর আগেই পলক সাংবাদিকদের উদ্দেশে কিছু কথা বলেন। অন্য কয়েদিদের সঙ্গে আদালতের দিকে হাঁটার সময়ও তিনি বেশ কিছু মন্তব্য করেন।

আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, "চিড়া-মুড়ি কেনারও টাকা নেই। কারাগারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে রুটি-কলাই ভাগ করে খাচ্ছি।"

তিনি আরও বলেন, "জেলখানার জীবন অনেক শিক্ষা দেয়। সবার অন্তত সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো মুক্তি পাই, তখনও একই কথা বলব।"

এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন, "আমি কোনো বেআইনি কথা বলছি না।"

পলক অভিযোগ করেন, আদালতে কথা বললেই তার রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়। "যতবার কথা বলি, ততবার রিমান্ড বাড়ে। এমনকি আইনজীবীরা কথা বললেও রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়,"—বলেন তিনি।

পরে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির দিকে তাকিয়ে সালাম দেন পলক। প্রথমে তিনি সাড়া না দিলেও পরে তার সালামের উত্তর দেন। তখন পলক বলেন, "যাক, এবার পিপি স্যারের মন নরম হলো।"

সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করে বলেন, "আমাদের বিষয়ে লেখার সময় দয়া করে একটু সদয় হবেন।"

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম ধানমন্ডি থানার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এরপর তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...