| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শবে বরাতের রাতে দোয়া কবুল হওয়ার সহজ উপায়

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৪:১৩:৫০
শবে বরাতের রাতে দোয়া কবুল হওয়ার সহজ উপায়

দোয়ার মাধ্যমে বান্দা সর্বদা আল্লাহ তায়ালার কাছে তার প্রয়োজনের কথা তুলে ধরেন। দোয়া করা যায় যে কোন সময়, যে কোন মুহূর্তে। তবে, কিছু নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হওয়ার বিশেষ গুরুত্ব হাদিসে বর্ণিত হয়েছে।

যেমন—আজান ও ইকামতের মাঝে, ফরজ নামাজের পর, গভীর রাতে তাহাজ্জুদের সময়, আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন। এমনকি শেষ রাতে আল্লাহ তায়ালা নিজেই বান্দার চাওয়ার অপেক্ষায় থাকেন। যদি কেউ তার অভাব, ঋণ পরিশোধ বা জীবনের শান্তি এবং গুনাহ থেকে ক্ষমা চাইতে চায়, আল্লাহ তায়ালা তাকে তা দান করেন। হাদিসে দোয়া কবুলের জন্য বিশেষ কিছু মুহূর্ত উল্লেখ রয়েছে।

মধ্য শাবানের রাত বা শবে বরাতেও দোয়া কবুল হয়। এই রাতে বান্দা আল্লাহ তায়ালার কাছে তার অন্তরের আকুতি প্রকাশ করে মোনাজাত করতে পারেন। এ রাতের বিশেষ গুরুত্ব সম্পর্কে বিখ্যাত শাফেয়ী মাজহাবের ইমাম, ইমাম শাফেয়ী রহ. বলেন—

"পাঁচটি রাত আছে যেগুলোর মধ্যে দোয়া কবুল হয়। সেগুলো হল: রজব মাসের প্রথম রাত, দুই ঈদের রাত, জুমার রাত, এবং শবে বরাত। ইমাম শাফেয়ী রহ. এসব রাতের ফজিলতকে মুসতাহাব মনে করতেন।" (ইবনে রাজাবের ‘লাতায়েফুল মাআরিফ’, পৃষ্ঠা ১৩৭)

এই রাতে আল্লাহ তায়ালা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) ইরশাদ করেছেন, "আল্লাহ তায়ালা অর্ধ-শাবানের রাতে, অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে, তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।" (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

ইমাম শাফেয়ী রহ. সম্পর্কে কিছু তথ্য

ইমাম শাফেয়ী রহ.-এর পূর্ণ নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস ইবনে উসমান ইবনে শাফেয়ী। তিনি ১৫০ হিজরী, যা ৭৬৭ খ্রিস্টাব্দে, ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেন। মাত্র দু’বছর বয়সে তিনি মক্কায় চলে যান এবং সেখানে শৈশবকালে আল-কুরআন হেফজ করেন। ১০ বছর বয়সে তিনি ইমাম মালেক রহ.-এর 'মুওয়াত্তা' হাদীস গ্রন্থটি মুখস্থ করেন। পনেরো বছর বয়সে তিনি ফতোয়া দেওয়া শুরু করেন। ইতিহাসে ইমাম শাফেয়ী রহ. এক উজ্জ্বল নক্ষত্রের মতো চিরকাল স্মরণীয় হয়ে আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...