| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাত্র ২১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপজয়ী ওপেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১২ ২০:৫১:৩২
মাত্র ২১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপজয়ী ওপেনার

মাত্র ২১ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন প্রান্তিক নওরোজ নাবিল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রান্তিকের সামনে ছিল এক দীর্ঘ ও সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার। তবে এর আগেই তিনি নিজেই খেলার মাঠকে বিদায় জানান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় সাফল্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়।

সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল, যিনি ওপেনার হিসেবে খেলেছিলেন আকবর আলীর নেতৃত্বাধীন ২০২০ বিশ্বকাপজয়ী দলে। তবে বিশ্বকাপ জয়ের পর থেকেই মাঠে খুব একটা দেখা যাচ্ছিল না তাকে। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নিয়মিত খেলা সম্ভব হচ্ছিল না তার জন্য।

শুধু শ্বাসকষ্টই নয়, আরও কিছু শারীরিক সমস্যাও তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র ৩৫ ম্যাচ খেলেই থামতে হয় তাকে। এই স্বল্প ক্যারিয়ারে তিনি সংগ্রহ করেছেন ৯৩৮ রান।

প্রান্তিক জানান, অবসরের সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে নির্বাচকদেরও তা জানান তিনি। এবার ক্রিকেট ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে চান এই ক্রিকেটার। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...