| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

অবশেষে বাংলাদেশকে চরম লজ্জা থেকে মুক্তি দিল ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১০ ১০:০২:৪৪
অবশেষে বাংলাদেশকে চরম লজ্জা থেকে মুক্তি দিল ইংল্যান্ড

রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড। দীর্ঘদিন পর তিনি বড় ইনিংস খেললেন। ২০২৩ সালের অক্টোবরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ৬৩ বলে সেঞ্চুরি করার পর থেকে ওয়ানডেতে তার ব্যাটে আর তিন অঙ্কের রান আসেনি।

কিন্তু এবার সেই সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য ভারত সহজেই পেরিয়ে যায়, হাতে ছিল ৩৩ বল। ওয়ানডেতে ভারতের সামনে এখন ৩০০-র বেশি রানও নিরাপদ নয়, সেটাই যেন প্রমাণ করল গৌতম গম্ভীরের দল। অন্তত কটকের এই ম্যাচে তারা সেই বার্তা স্পষ্টভাবে দিয়ে দিল।

এই হারে ইংল্যান্ডের এক দীর্ঘ ৪৩ বছরের আক্ষেপ আরও দীর্ঘ হলো। শেষবার তারা ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৮২ সালে। এরপর বিভিন্ন সময়ে শক্তিশালী দল নিয়ে এলেও ভারতের বিপক্ষে সিরিজ জয় ধরা দেয়নি। চলতি সিরিজেও সেই ব্যর্থতা বজায় থাকল। তবে ইংল্যান্ডের এই পরাজয় কিছুটা হলেও স্বস্তি এনে দিলো বাংলাদেশকে।

ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভালো নয়। তারা একের পর এক ম্যাচ হেরে চলেছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলের তালিকায় এখন বাংলাদেশের সঙ্গে শীর্ষে আছে জস বাটলারের দল। বিশ্বকাপ-পরবর্তী সময়ে ইংল্যান্ড ২২ ম্যাচের মধ্যে হেরেছে ১৫টি, আর বাংলাদেশ ২১ ম্যাচের মধ্যে হেরেছে ১৫টি।

২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি হার

১. ইংল্যান্ড – ২২ ম্যাচে ১৫ হার ২. বাংলাদেশ – ২১ ম্যাচে ১৫ হার ৩. নেদারল্যান্ডস – ২১ ম্যাচে ১২ হার ৪. শ্রীলঙ্কা – ৩০ ম্যাচে ১২ হার

শুধু তাই নয়, ইংল্যান্ড আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে। ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেও সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড এখন তাদের দখলে। এতদিন এই রেকর্ড ছিল ভারতের, কিন্তু এবার সেটি ভেঙে দিলো ইংল্যান্ড।

ওয়ানডেতে ৩০০+ রান করার পরও সবচেয়ে বেশি হার

১. ইংল্যান্ড – ৯৯ ম্যাচে ২৮ হার ২. ভারত – ১৩৬ ম্যাচে ২৭ হার ৩. ওয়েস্ট ইন্ডিজ – ৬২ ম্যাচে ২৩ হার ৪. শ্রীলঙ্কা – ৮৭ ম্যাচে ১৯ হার

এত কিছু মিলিয়ে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই হতাশাজনক। আর ভারতের কাছে তাদের এই পরাজয় বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির, কারণ ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বাজে পারফরম্যান্সের তালিকায় ইংল্যান্ড এখন এককভাবে শীর্ষে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...