| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

এবার তামিমের দলে তারকার মেলা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১০:২৮:০৮
এবার তামিমের দলে তারকার মেলা

বিপিএল শেষ হয়েছে গত শুক্রবার, তবে দেশের ক্রিকেট নিয়ে উত্তেজনা এখনো থামেনি। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসরের দলবদল অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। সবকিছু ঠিক থাকলে ৩ মার্চ থেকে মাঠে গড়াবে লিগের খেলা।

দল গঠনের শেষ মুহূর্তে ক্লাব কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের তারকা তালিকা বেশ সমৃদ্ধ—এবার মোহামেডানের জার্সিতে খেলতে দেখা যাবে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

শুধু অভিজ্ঞতা নয়, দলে থাকছেন তরুণ প্রতিভারাও। এদের মধ্যে অন্যতম তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম ও মুশফিক হাসান। পাশাপাশি রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও রনি তালুকদারও। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে মোহামেডান।

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল, আর ম্যানেজারের ভূমিকায় থাকবেন সাজ্জাদ আহমেদ শিপন।

মোহামেডানের সংগঠক তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, দল গোছানোর কাজ প্রায় শেষের পথে। তবে অধিনায়ক কে হবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে-ই দায়িত্ব পাক, এবার চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মোহামেডান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...