| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আজ থেকে কঠোর অভিযানে নামছে সেনাবাহিনী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৯:২৬:২০
আজ থেকে কঠোর অভিযানে নামছে সেনাবাহিনী

গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর ভয়াবহ হামলার ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে "অপারেশন ডেভিল হান্ট" নামে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য অপরাধীদের আইনের আওতায় আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরের নৃশংস হামলার পর শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জরুরি সিদ্ধান্ত নেন। সেই বৈঠকেই "অপারেশন ডেভিল হান্ট" শুরুর অনুমোদন দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার থেকে দেশব্যাপী এ অভিযান পরিচালিত হবে এবং অভিযানের বিস্তারিত তথ্য রবিবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

বিশ্বস্ত সূত্রের দাবি, এই হামলার পেছনে রয়েছে একদা ক্ষমতাসীন স্বৈরাচারী শাসকের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হবে। ইতোমধ্যেই হামলায় আহত বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এই অভিযানের আওতায় রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহর ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে এবং প্রয়োজনীয় স্থানে চিরুনি অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি সূত্রের মতে, এই অভিযান অপরাধীদের জন্য স্পষ্ট বার্তা বহন করছে—আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...