| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৫:৫৮:১৪
নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন বিজয়

বিপিএল ২০২৫ এর চলমান একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে চারটি ফ্র্যাঞ্চাইজির জন্য খেলতে থাকা ১০ জন ক্রিকেটারকে নজরদারিতে রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়।

এদিকে, ফিক্সিং এবং নিষেধাজ্ঞা নিয়ে গুঞ্জন উঠেছে যে, বিজয়ের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব আলোচনা ও তদন্তের মধ্যে বিজয় যেন এক অনিশ্চিত অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে তার মতামত জানতে যোগাযোগ করা হলে, বিজয়ের কণ্ঠে ছিল হতাশার ছাপ।

বিজয় বলেন, "আসলে কি বলবো, আমি জানি না পুরোপুরি। শুধু খবরগুলো দেখছি, আর কিছুই না।"

তারপর, যখন তাকে ফিক্সিং সম্পর্কিত অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়, বিজয় বলেন, "বিসিবি তো এগুলো দেখছে, তারা আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন হুট করে কেউ কিছু বললেই তো চলে না, এটা আসলে খুব কষ্টদায়ক। হ্যাঁ, আমি বিসিবিকে জানিয়েছি, কিন্তু বিসিবি কখনোই এসব বিষয় প্রকাশ করেনি। আমি জানি না, কোথা থেকে এসব খবর এসেছে, আসলে বিসিবিও অবাক হয়েছে।"

এদিকে, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, "ফিক্সিং ইস্যুতে তদন্ত এখনও চলমান রয়েছে, তাই আমাদের কিছু প্রটোকল মেনে চলতে হচ্ছে। এজন্য আমি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে পারছি না। তবে, যে সমস্ত ম্যাচে অভিযোগ উঠেছে এবং যে তালিকাটি রয়েছে, সেটা আমাদের নজরে আছে এবং তা নিয়ে তদন্ত চলছে।"

তিনি আরও বলেন, "যদি তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তের পর যে কঠিন শাস্তি হবে, সেটি সবার জন্যই দৃষ্টান্তমূলক হবে। আমি যদি এমন কিছু পাই, তাহলে আমি তাদের জীবন কঠিন করে তুলব এবং কোনো অপরাধীর প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।"

এভাবে, ফিক্সিং ইস্যুতে তদন্ত চললেও বিসিবির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি দেখা যাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...