রংপুরের টানা ৩ হারে প্লে অফের সমীকরণ জমিয়ে তুললো খুলনা
প্লে অফে খেলার সুযোগ ধরে রাখতে খুলনা টাইগার্সের জন্য আজকের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়ে খুলনার জয় নিশ্চিত করেছেন ওপেনার নাইম শেখ। তার অসাধারণ সেঞ্চুরির সাহায্যে টাইগার্সরা দাঁড়িয়েছে বিশাল এক রান-পাহাড়ে, যা রংপুর রাইডার্সের সামনে বড় চাপ সৃষ্টি করেছে।
৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে খুলনা টাইগার্স প্লে অফের সমীকরণ আবার জটিল করে তুলল। ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ১০ পয়েন্ট। নিজেদের পরবর্তী ম্যাচে জয় পেলে সেরা চার নিশ্চিত, আর হারলে তাদের বিদায় নিতে হবে। তবে, খুলনা যদি পরের ম্যাচে জয়ী হয়, তাহলে রাজশাহী বা চট্টগ্রামের জন্য শঙ্কা সৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বর্তমানে সেরা অবস্থানে রয়েছে, কারণ তাদের হাতে দুটি ম্যাচ বাকি। একটিতে জয় পেলেই তারা সেরা চার নিশ্চিত করে ফেলবে, এবং দুটি ম্যাচেই হারলেও তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে। অন্যদিকে, রাজশাহী কোনো ম্যাচ খেলতে না পারার কারণে তারা এখনো অপেক্ষমাণ, এবং তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই।
আজ মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সেঞ্চুরি হাঁকানো নাইম শেখ ৬২ বলে অপরাজিত ১১১ রান করেন। জবাবে খেলতে নেমে রংপুর রাইডার্স ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
