| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন থাকবে যতদিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৩ ২০:০৪:৪৮
হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন থাকবে যতদিন

বছরের শুরুতেই প্রবল শীতের প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো শীতের কারণে রাজধানীসহ সারা দেশেই জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থা আরও তিন দিন পর্যন্ত থাকতে পারে। শুধু তাই নয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র থেকে মাঝারি এবং অন্যান্য অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার দুই-তিনটি শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

৭৬ বছর বয়স পার করলেও, দেলোয়ার হোসেন রুটি-রুজির তাগিদে রাস্তার ধারে চা বিক্রি করেন। শীতের তীব্রতায় শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি গরম কাপড় পেঁচিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শীতকাল মানেই শ্রমজীবী মানুষের জন্য কাঁথা বা কম্বল জড়িয়ে বসে থাকা নয়, বরং পেটের দায়ে কাজে বের হতে হয়। গরম কাপড় না থাকলে দুটো শার্ট জড়িয়ে কিংবা মাফলার না পেলে গামছা মুড়িয়ে কাজে বেরিয়ে পড়েন তারা।

তবে নাগরিক জীবনে শীতের আরেকটি দৃষ্টিভঙ্গি রয়েছে। কুয়াশার চাদর ঘন হলে অনেকের জীবনে কিছুটা আয়েশও আসে। শীত উপভোগ করতে বা পিঠে-পুলি খুঁজতে পরিবারসহ বেরিয়ে পড়েন কিছু মানুষ।

ভৌগলিক অবস্থান অনুযায়ী জানুয়ারি মাসকে সাধারণত বছরের শীতলতম মাস হিসেবে ধরা হয়। বছরের প্রথমেই বেড়েছে কুয়াশা এবং শীতল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই শীতের অবস্থা আরও তিন দিন স্থায়ী হতে পারে। এছাড়াও, পূর্বাভাস দেওয়া হয়েছে যে, এই মাসে মৃদু থেকে মাঝারি কিংবা মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...