| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশাল বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০২ ২০:২৭:১৯
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশাল বড় সুখবর

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।

ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, এখন বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা সরবরাহ করা হবে। এই ই-ভিসা ব্যবহার করে তারা থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।

থাইল্যান্ডের ই-ভিসা পেতে প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ভিসার ক্যাটাগরি অনুযায়ী ফি অনলাইনে জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ১০ দিনের মধ্যে ই-মেইলে ভিসা পাওয়া যাবে।

ই-ভিসার জন্য আবেদন করতে এই লিঙ্কটি ব্যবহার করতে হবে:

থাইল্যান্ড এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করে। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে, যা ভ্রমণকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...