| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে তাসকিন শো, ৭ উইকেট রেকর্ড বইয়ে তোলপাড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০২ ১৭:৪২:৩৩
বিপিএলে তাসকিন শো, ৭ উইকেট রেকর্ড বইয়ে তোলপাড়

বিপিএলের আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর লড়াইয়ে তাসকিন আহমেদের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। দুর্বার রাজশাহীর হয়ে এই পেসার একাই শিকার করেছেন ৭ উইকেট, যা পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে। তার এই অসাধারণ বোলিং রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে।

ঢাকার বিপক্ষে তাসকিনের আজকের বোলিং পরিসংখ্যান ছিল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট। এই পারফরম্যান্স যেন "দুর্বার রাজশাহী" নামের যথার্থতা প্রমাণ করেছে। আজ তাসকিন তার গতির ঝড়ে ব্যাটারদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। তার অসাধারণ বোলিংয়ে তৈরি হয়েছে একের পর এক নতুন রেকর্ড।

তাসকিনের এই পারফরম্যান্স এখন বিপিএলের ইতিহাসে সেরা। এতদিন পর্যন্ত বিপিএলে এক ইনিংসে সেরা বোলিং ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের, যিনি ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু আজ ইনিংসের শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তাসকিন।

এটি তাসকিনের বিপিএলে দ্বিতীয় ফাইফার। তার এই নজিরবিহীন কীর্তি স্বীকৃত টি-টোয়েন্টিতেও তাকে শীর্ষে নিয়ে গেছে। এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার এমন অর্জন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তাসকিনকে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস ও আর্করম্যানের সঙ্গে একই কাতারে দাঁড় করিয়েছে।

মালয়েশিয়ার সাজরুল চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন, আর আর্করম্যান লেইসের হয়ে ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন। আজ সেই তালিকায় নিজের নাম তুলেছেন তাসকিন, যা শুধু তার ক্যারিয়ার নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...