| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের টিকিট নিয়ে উত্তেজনা: স্টেডিয়ামের গেট ভা'ঙ'চু'র, বি'ক্ষো'ভ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩০ ১৩:৪২:৫৫
বিপিএলের টিকিট নিয়ে উত্তেজনা: স্টেডিয়ামের গেট ভা'ঙ'চু'র, বি'ক্ষো'ভ

বিপিএল ২০২৪-এর টিকিট নিয়ে গতকাল থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা এবং বিক্ষোভ শুরু হয়। টুর্নামেন্ট শুরুর আগেই টিকিট বিক্রি নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি ভিত্তিতে টিকিট বিক্রির ঘোষণা দেয়। তবে, আজও কিছু জায়গায় টিকিট সংক্রান্ত হট্টগোলের খবর পাওয়া গেছে।

আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ শুরুর আগে মিরপুরে একদল বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামের গেট ভাঙচুর করেছে। জানা গেছে, সকাল ১১টার দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকে দর্শকরা। কিছু সময় পরে তারা ব্যানার ও ফেস্টুন ভাঙতে শুরু করে, যা দ্রুতই অশান্তি ও বিশৃঙ্খলার রূপ নেয়। এরপর, বিক্ষুব্ধ দর্শকরা শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকেও আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি লোহার গেট ভেঙে ফেলে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয় এবং একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। তবে, বিপিএল শুরু হওয়ার আগে এমন অশান্ত পরিবেশ স্বাভাবিকভাবেই নেতিবাচক বার্তা বহন করছে। আজ দুপুর ১:৩০টায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। আর সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস খেলবে।

বিসিবির আগের ঘোষণার অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি হওয়ার কথা ছিল। তবে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন কোন বুথে টিকিট বিক্রি করা হচ্ছে না। টিকিট পাওয়া যাচ্ছে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলিতে এবং অনলাইনেও।

মধুমতি ব্যাংকের যেসব শাখায় টিকিট পাওয়া যাবে:

১. মিরপুর শাখা (মিরপুর ১১) ২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন) ৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড) ৪. গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি) ৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭) ৬. কামরাঙ্গীর চর শাখা ৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

বিপিএলের টিকিটের মূল্য ক্যাটাগরি অনুযায়ী:

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২০০০ টাকা ২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২০০০ টাকা ৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা ৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা ৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা ৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা ৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা ৮. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা ৯. নর্দান গ্যালারি: ৩০০ টাকা ১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা ১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...