| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

লিটন নয়, চমক দিয়ে , শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১২:৩৫:১৮
লিটন নয়, চমক দিয়ে , শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের নাম ঘোষণা

আর একদিন পরেই শুরু হচ্ছে বিপিএলের একাদশতম আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানায় প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ এবং কৌতূহল।

মাঠের বাইরের কার্যক্রমও বেশ জোরেসোরে চলতে থাকা দলটি এবার তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। অনেকের ধারনা ছিল, ঢাকা ক্যাপিটালসে নেতৃত্ব দেবেন দেশের জনপ্রিয় উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তবে, সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে। দলের ম্যানেজমেন্ট পেরেরার ওপর আস্থা রেখেছে এবং তাকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে।

এখন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে ঢাকা দল। লিটন কুমার দাস ছাড়াও ঢাকা ক্যাপিটালসে রয়েছেন বাংলাদেশি একাধিক তারকা ক্রিকেটার।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়রা

মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ار, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দীপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশী খেলোয়াড়রা থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...