বিপিএলের টিকিট মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন অনলাইন ও অফলাইনে
ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে বিপিএল দেখতে আসা ক্রিকেট ভক্তদের ভিড় জমে গেছে। তবে, বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ ছিলেন তারা। অবশেষে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি, টিকিট কেনার পদ্ধতি ও স্থানও জানানো হয়েছে।
আজ (রোববার) দুপুর ১২টায় এক বিবৃতিতে বিসিবি টিকিট ক্রয়ের বিস্তারিত তথ্য জানিয়েছে। এবার বিপিএল টিকিট দুই মাধ্যমে, সরাসরি ও অনলাইন, কেনা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল ৪টা থেকে, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে।
অনলাইনে টিকিট কেনার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
বিপিএল টিকিটের মূল্য (ক্যাটাগরিভিত্তিক):
1. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২০০০ টাকা 2. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২০০০ টাকা 3. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা 4. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা 5. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা 6. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা 7. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা 8. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা 9. নর্দান গ্যালারি: ৩০০ টাকা 10. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা 11. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): প্রতি টিকিটে ৬০০ টাকা, ৩০০টি আসন পাওয়া যাবে।
মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে:
1. মিরপুর শাখা (মিরপুর ১১) 2. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন) 3. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড) 4. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি) 5. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭) 6. কামরাঙ্গীর চর শাখা 7. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
