মেঘনা নদীতে জাহাজে ৭ খু*নে*র ঘটনায় তোলপাড়, যা জানা গেল
চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদের হামলার ফলে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও কিছু সন্দেহ দেখা যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় নোঙর করা এমভি আল-বাখেরা নামক জাহাজটি থেকে প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, এই জাহাজটি দেশীয় অস্ত্র দিয়ে খুনের ঘটনা ঘটেছে। এছাড়া, গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করা হয়, যারা পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা যান এবং একজনের চিকিৎসা চলছে।
সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর আমরা দুপুর তিনটার দিকে নৌযানটির কাছে যাই। সেখানে গিয়ে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া, আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়।’’
চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম জানান, আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাঁদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। আহত জুয়েল নামক একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদেরও এখনও জিজ্ঞাসাবাদের মতো অবস্থায় নেই। জানা গেছে, এমভি আল-বাখেরা নামক জাহাজটি চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। জাহাজটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।
নৌ পুলিশ জানিয়েছে, তারা যখন জাহাজটিতে ওঠেন, তখন এটি পানিতে ভাসছিল এবং এর ইঞ্জিন বন্ধ ছিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
