| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চার বিভাগে ব্যাপক বৃষ্টি নিয়ে যে পুর্ব আভাস জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২২ ২০:০৯:১৮
চার বিভাগে ব্যাপক বৃষ্টি নিয়ে যে পুর্ব আভাস জানাল আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২২ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

সোমবারের পূর্বাভাস (২৩ ডিসেম্বর)

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। - রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। - মধ্যরাত থেকে সকালে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস (২৪ ডিসেম্বর)

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। - বরিশাল ও চট্টগ্রামে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। - অন্যত্র তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে তাপমাত্রার সামান্য পরিবর্তন এবং কুয়াশার উপস্থিতি শীতের অনুভূতিকে বাড়িয়ে তুলতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...