ভারতের বি'দ্রো'হী'দে'র শক্তিশালি করছেন ইলন মাস্ক
ভারতের উত্তরে অবস্থিত মণিপুর রাজ্যে চলমান সহিংসতা এবং অস্থিরতার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। রাজ্যটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কুয়েত সফরে রয়েছেন, তখন তার বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠেছে কংগ্রেসের পক্ষ থেকে। এরই মধ্যে একটি খবর সামাজিক মাধ্যম এবং নেটদুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই খবরটি হল, ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীরা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে, যা রাজ্যের উত্তেজনা বাড়াচ্ছে।
এ বিষয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী দাবি করেছে যে, মণিপুরে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে না। তবে সম্প্রতি মণিপুরের পূর্ব ইম্ফল জেলার কেইরাক খনি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ এবং ইন্টারনেট সংক্রান্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত যন্ত্রপাতির মধ্যে একটি স্যাটেলাইট এন্টেনা, একটি স্যাটেলাইট রাউটার এবং প্রায় ২০ মিটার দীর্ঘ কেবল ছিল।
এদিকে, ভারতের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বাজেয়াপ্ত যন্ত্রপাতির ছবি প্রকাশ করা হয়। ছবি দেখে অনেকে ধারণা করেন যে, এসব যন্ত্রে স্টারলিংকের লোগো রয়েছে, যা সন্দেহের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। এরপরই নেটদুনিয়ায় গুঞ্জন ওঠে, যে মণিপুরে বিদ্রোহীরা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে।
এই ঘটনাটি নিয়ে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (আগের নাম টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে এক নেটিজেন দাবি করেন, ‘‘সন্ত্রাসবাদীরা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে। আশা করি ইলন মাস্ক এই বিষয়টি দেখবেন এবং এই প্রযুক্তির অপব্যবহার বন্ধ করবেন।’’
তবে, মাস্ক এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা মিথ্যা দাবি। ভারতে স্টারলিংক স্যাটেলাইট সেবা বন্ধ করা রয়েছে।” তিনি আরও জানান, ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৩ সালের মে থেকে মণিপুরে স্টারলিংক স্যাটেলাইট সেবা নিষিদ্ধ রয়েছে।
মণিপুরে বিক্ষোভ এবং সহিংসতার ঘটনা গত বছরের মে মাস থেকে শুরু হয়, যখন দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র সংঘর্ষের পর রাজ্যটি অস্থিতিশীল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কয়েকটি অঞ্চলে আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) আইন পুনরায় জারি করেছে, যার বিরুদ্ধে বিক্ষোভও অব্যাহত রয়েছে।
মণিপুরের বর্তমান পরিস্থিতি এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের বিতর্কিত ব্যবহার, এই রাজ্যের জন্য নতুন ভূরাজনৈতিক সংকট সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
