| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাকেরের ফিফটিতে শেষ ম্যাচে বাংলাদেশের বিশাল বড় স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২০ ০৮:১১:৩৫
জাকেরের ফিফটিতে শেষ ম্যাচে বাংলাদেশের বিশাল বড় স্কোর

গত দুই ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ফলে বড় সংগ্রহও গড়া যায়নি। তবে আজ দলে এসেছে কিছু পরিবর্তন। চোটের কারণে সৌম্য সরকার না থাকায় একাদশে সুযোগ পান পারভেজ হোসেন ইমন। ইমন দারুণ শুরু এনে দেন, আর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝলক দেখিয়েছেন জাকের আলি। তার ফিফটির ওপর ভর করে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি, মাত্র ৪১ বলে।

ইমনের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় উড়ন্ত শুরু। লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ঝড় তোলেন ইমন। লিটনের ব্যাটেও ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া, তবে ইনিংসটা বড় করতে পারেননি। ১৪ রানে ফেরার পর ইমনও বেশি সময় টিকতে পারেননি। আলজারি জোসেফের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩৯ রান করেন ইমন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।

পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৫৪। তবে তানজিদ তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হন। মাত্র ৯ রান করে আউট হন তিনি।

৬৫ রানে ৩ উইকেট হারানোর পর চাপ সামলান মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি। দুজনে মিলে রক্ষণাত্মক শুরু করলেও সময়ের সঙ্গে রানের গতি বাড়ান। মিরাজ ২৩ বলে ২৯ রান করে আউট হলে জাকেরের ওপর দায়িত্ব আরো বেড়ে যায়।

শামিম হোসেন ও শেখ মেহেদি রান আউট হওয়ায় এক প্রান্তে চাপ বেড়ে যায়। তবে জাকের দেখান দারুণ ফিনিশিং। শুরুতে ধীরগতির হলেও শেষদিকে ঝড় তোলেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা।

শেষদিকে তানজিম সাকিবের ১২ বলে ১৭ রানের ইনিংসও মূল্যবান অবদান রাখে। জাকেরের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করেই বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...