| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সাকিবের কপালে যেন শনির দশা, লঙ্কান লিগ চলাকালেই হলেন ফি*ক্সিং'য়ে'র দায়ে গ্রেপ্তার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৪ ১৬:২২:০৭
ব্রেকিং নিউজ ; সাকিবের কপালে যেন শনির দশা, লঙ্কান লিগ চলাকালেই হলেন ফি*ক্সিং'য়ে'র দায়ে গ্রেপ্তার

সাকিব আল হাসানের কপালে যেন শনির দশা! লঙ্কা টি-টেন চলাকালেই তিনি জড়িয়ে পড়লেন নতুন এক বিপদে। ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।

লঙ্কা টি-টেনে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন টাইগার অলরাউন্ডার। এতে ফ্র্যাঞ্চাইজির খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো না। ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হয়েছেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, প্রেম ঠাকুরকে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে। তার আগের দিন, লঙ্কা টি-টেনের প্রথম ম্যাচে গল মারভেলস ক্যান্টি বোল্টসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দুর্দান্ত শুরু করেছিল।

শ্রীলঙ্কার পুলিশও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, 'লঙ্কা টি-টেন সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শুক্রবার (আজ) আদালতে পেশ করা হবে।'

লঙ্কান গণমাধ্যম জানিয়েছে, কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত প্রেম ঠাকুরকে রিমান্ডে পাঠিয়েছে। শ্রীলঙ্কায় এটাই প্রথম ১০ ওভারের ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাকিবের গল মারভেলসসহ ৬টি দল অংশগ্রহণ করছে।

লঙ্কা টি-টেনে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশের সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও রনি তালুকদার খেলছেন। সৌম্য সরকার ড্রাফট থেকে দল পেলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে এখনও শ্রীলঙ্কায় যেতে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...