| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; পরিস্থিতি চরম গরম, পুলিশ ও সেনা সদস্য মোতায়েন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ১৫:২৮:০৩
ব্রেকিং নিউজ ; পরিস্থিতি চরম গরম, পুলিশ ও সেনা সদস্য মোতায়েন

আশুলিয়ার শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন বৃদ্ধি পেয়েছে। সরকার ঘোষিত ৪ শতাংশ বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকরা বিভিন্ন পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকদের অসন্তোষের কারণে অন্তত ১২টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের ১২টি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, সরকারের প্রস্তাবিত ৪ শতাংশ বেতন বৃদ্ধির পরিমাণ তাদের জন্য যথেষ্ট নয়, তারা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট চান।

শিল্প পুলিশ ও ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল-মুসলীম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ, ডেকো, এথিক্যালসহ অন্যান্য কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ করে ফ্লোরে বসে থাকেন।

এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন কারখানা শ্রম আইন ১৩(১) অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, ব্যান্ডো ডিজাইন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। হামীম গ্রুপ ও নীট এশিয়ার শ্রমিকরা আন্দোলন শেষে কারখানা ছেড়ে বেরিয়ে যান।

শিল্পাঞ্চলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে **অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য** মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...