| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশে এলো ১১৭১ টন পেঁয়াজ, বিশাল কমলো দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১০ ১২:৪৪:৪২
দেশে এলো ১১৭১ টন পেঁয়াজ, বিশাল কমলো দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এসেছে ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনেই হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। হিলি বন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানিয়েছেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি নিয়মিতভাবে চলছে।

তিনি বলেন, ‘আগে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আসত, এখন সেই সংখ্যা বেড়ে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) একদিনেই ৪০টি ট্রাকে ১১৭১ টন পেঁয়াজ এসেছে। যেহেতু পেঁয়াজ একটি কাঁচাপণ্য, তাই দ্রুত খালাস দেওয়া হচ্ছে।’

বন্দর কার্যালয় সূত্রে জানা যায়, ইন্দোর, নগর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আগে পেঁয়াজের দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা, যা এখন নেমে এসেছে ৬০ থেকে ৬৫ টাকায়।

পাইকারি ক্রেতা আয়ুব হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম বাড়তি ছিল। তবে আমদানি বেড়ে যাওয়ায় এখন দাম কিছুটা কমেছে। তবে নতুন দেশীয় পাতাপেঁয়াজ বাজারে ওঠার কারণে চাহিদা কিছুটা কমে গেছে।’

আমদানিকারক মামুনুর রশীদ জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আনা হচ্ছে। ভারতেও সরবরাহ বাড়ায় দাম কমেছে। এদিকে, সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করায় আমদানিকারকরা আরও বেশি পেঁয়াজ আনতে পারছেন। ফলে বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতির দিকে।

এভাবে পেঁয়াজের বাড়তি সরবরাহের ফলে বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...