| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চালকের আসনে বাংলাদেশ, লিডের স্বপ্ন দেখছে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ২২:৫৭:৪৪
চালকের আসনে বাংলাদেশ, লিডের স্বপ্ন দেখছে টাইগাররা

নিজেদের প্রথম ইনিংসে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। অলআউট হওয়ার আগে তারা স্কোরবোর্ডে ১৬৪ রান যোগ করতে পেরেছিল। এরপর বোলিংয়েও শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে আজ সকালে বাংলাদেশের পেসাররা রীতিমতো আগুন ঝরিয়ে ম্যাচে ফিরে এসেছে। এখন তারা লিডের স্বপ্ন দেখছে।

৬০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৯ রান। এর মাধ্যমে বাংলাদেশ থেকে তারা ৩৫ রানে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশি পেসারদের বিপক্ষে দুর্দান্ত এক প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও কেসি কার্টি। তবে আজ সকালে নাহিদ রানা ব্রাথওয়েটকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন। ব্রাথওয়েট ৩৯ রান করে আউট হন।

এরপর কাভেম হজ চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি। নাহিদ রানা তার বলে কেচ হয়ে সাজঘরে ফিরেন। ৩ রান করে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন।

প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করা অ্যালিক অ্যাথানাজে এই ইনিংসে ব্যর্থ হয়েছেন। তাসকিনের বোলিংয়ে বলের লাইন মিস করে ২ রানেই বোল্ড হয়ে যান অ্যাথানাজে।

পেসারদের দাপটে উইকেট নেওয়ার পালায় যোগ দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি জাস্টিন গ্রেভসকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের আরও একটি উইকেট নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।

একটু পরে হাসান মাহমুদও বাংলাদেশের হয়ে একটি উইকেট এনে দেন। ডানহাতি পেসার তার মিডল স্টাম্পে বল মেরে লেগ স্টাম্পের দিকে চলে যাওয়া ডেলিভারিতে জশুয়া ডি সিলভাকে বোল্ড করেন।

হাসান এরপর আরেকটি উইকেট নিয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কার্টিকে তিনি ৪০ রান করে ফিরিয়ে দেন, যিনি এক প্রান্ত আগলে রাখতে চেষ্টা করছিলেন।

পাল্টা আক্রমণের চেষ্টা করেন আলজারি জোসেফ, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। রানাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে দুর্দান্ত ক্যাচ ধরেন মেহেদি মিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...