| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সেমিফাইনালে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০১ ১৮:৩৩:১২
ব্রেকিং নিউজ ; সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করার পর, দ্বিতীয় ম্যাচে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এবার তারা নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে জয়ী করে সেমির কাছাকাছি পৌঁছেছে।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ১৪১ রান। তারা ৪৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে। এরপর ১৪২ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ খেলা শুরু করে। তবে, ইনিংসের শুরুতে বাংলাদেশের জন্য কিছুটা কঠিন ছিল। প্রথম ওভারেই ওপেনার কালাম সিদ্দিকি লেগ বিফোরের ফাঁদে পড়েন এবং ২ বল খেলে ডাক আউট হন।

তবে, অন্য ওপেনার জাওয়াদ আবরার দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন। ৬৫ বল খেলে ৫৯ রান করা জাওয়াদ ফিরে গেলেও বাংলাদেশকে শক্ত ভিত্তি দিয়ে যান। এরপর তামিম দলের দায়িত্ব নেন এবং অপরাজিত ফিফটি করে বাংলাদেশকে সহজ জয় এনে দেন। শেষ পর্যন্ত তামিম ৫২ রানে অপরাজিত থাকেন।

নেপালের ব্যাটিং শুরু থেকেই চাপের মধ্যে ছিল। তারা দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ওপেনার আকাশ ত্রিপাঠি একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে গেলেও ৪৩ রানের বেশি করতে পারেননি। উত্তম মাগার ও আভিষেক তিওয়ারি ভালো শুরু করলেও তারা ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ২৯ রানে আউট হয়ে যান।

এভাবে ১৫০ রান ছোঁয়ার আগেই অলআউট হয়ে যায় নেপাল। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন এবং রিজন, এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম এবং সাদ।

এ জয় বাংলাদেশের সেমি ফাইনালের স্বপ্ন আরো জোরালো করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...