| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

তামিমকে নিয়ে চমক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৮ ০৯:৩৬:৩৭
তামিমকে নিয়ে চমক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতিমূলক ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ১০ ডিসেম্বর এবং শেষ ম্যাচ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে দলে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একইসঙ্গে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে খেলতে পারবেন না। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি এই চোটে পড়েন।

এছাড়া দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। স্ত্রীকে সময় দেওয়ার জন্য তিনি এই বিরতি চেয়েছেন। তার অনুপস্থিতিতে হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। যদি শান্ত খেলতে না পারেন, তবে দলের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে পারেন জাকের আলী অনিক।

অন্যদিকে এনামুল হক বিজয় এনসিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। তার দলে ফেরার সম্ভাবনা খুবই উজ্জ্বল।

বাংলাদেশ স্কোয়াড:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...