| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে দল না পেলেও মুস্তাফিজকে আশার বার্তা পাঠালো ধোনিরা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ১৬:২৫:২১
নিলামে দল না পেলেও মুস্তাফিজকে আশার বার্তা পাঠালো ধোনিরা!

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের আইপিএলের মেগা নিলাম। জমজমাট এই নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য হতাশাই সঙ্গী হয়েছে। এবার সর্বোচ্চ ১২ জন বাংলাদেশি ক্রিকেটার দলপ্রত্যাশী ছিলেন, কিন্তু নিলামে তোলা হয় কেবল দুজনকে—মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দুর্ভাগ্যজনকভাবে, দুজনের কেউই দল পাননি।

দীর্ঘদিন ধরে আইপিএলে খেলে আসা মুস্তাফিজের দল না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করা এই পেসারের প্রতি এবার কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় অবাক হয়েছেন অনেকেই। মুস্তাফিজকে অন্তত দ্বিতীয় মৌসুমেও চেন্নাইয়ে দেখার আশা করেছিলেন তার ভক্তরা।

নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াড সাজিয়ে নিয়েছে। চেন্নাই সুপার কিংসও পরবর্তী আসরের জন্য তাদের দল গুছিয়ে ফেলেছে। নিলামের আগে বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল তারা এবং নিলামেও তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। মুস্তাফিজ ছাড়াও এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও কয়েকজন ক্রিকেটার।

তবে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ভুলে যায়নি। তাদের ফেসবুক পেজে মুস্তাফিজ ও অন্যান্য ছেড়ে দেওয়া ক্রিকেটারদের প্রতি বিশেষ বার্তা দিয়েছে তারা। বার্তায় লেখা, “সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিন আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। ভবিষ্যতের জন্য তোমাদের লড়াইয়ে রইল শুভকামনা। সবসময়।”

মুস্তাফিজের আইপিএল যাত্রা যেন এক রোলারকোস্টারের মতো। সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু করে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে ছিলেন। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। এবার নিলামে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি।

মুস্তাফিজের ভবিষ্যৎ আইপিএল যাত্রা কীভাবে এগোয়, তা এখন সময়ই বলে দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...