| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আইপিএলে ইতিহাস লিখলেন তাসকিন আহমেদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৬ ১৬:৫৬:৪৮
ব্রেকিং নিউজ ; আইপিএলে ইতিহাস লিখলেন তাসকিন আহমেদ

সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় আইপিএল মেগা নিলামের ঝলমলে দিনে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য হতাশার গল্পই লেখা হয়েছে। এবারের আসরে সর্বোচ্চ ১২ জন বাংলাদেশি ক্রিকেটার দল পাওয়ার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত কেউই সুযোগ পাননি। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নাম উঠলেও তাসকিন আহমেদসহ অনেকে নিলামে ডাক পাননি।

যখন মধ্যপ্রাচ্যে আইপিএলের জমজমাট নিলাম চলছিল, তখন হাজার মাইল দূরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে নিজের জাত চিনাচ্ছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে একাই ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই টাইগার পেসার।

তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৬/৬৪-তে মাত্র ১৫২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন তিনি। টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নেওয়া তাসকিন বাংলাদেশের পঞ্চম পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৮১ রানের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ৩৩৪ রান। তবে বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে সফরকারীরা। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই হারিয়েছে দুই উইকেট। এখন ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ৮ উইকেট, আর বাংলাদেশের প্রয়োজন আরও ৩২৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...