| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশাল ফি'ক্সিং বি'ত'র্ক: সাকিবদের ম্যাচে ৩ বলে ৩০ রান!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৬ ১৪:০১:১৪
বিশাল ফি'ক্সিং বি'ত'র্ক: সাকিবদের ম্যাচে ৩ বলে ৩০ রান!

টি-টেন লিগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবারের আসর শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে। কিছুদিন আগেই আবুধাবি টি-টেনের একটি ম্যাচে মোহাম্মদ বিলাল নামের এক পেসার অস্বাভাবিকভাবে দুই ফুট বড় একটি ‘নো’ বল করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল সে ঘটনা নিয়ে। এবার শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা মাত্র ৩ বলে ৩০ রান দিয়ে নতুন করে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন।

সোমবার (গতকাল) সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের মুখোমুখি হয়েছিল দিল্লি বুলস। ম্যাচের নবম ওভারে বল করতে আসেন শানাকা, আর সেখানেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা।

শানাকার প্রথম বলেই ব্যাটার চার হাঁকান। এরপর টানা দুটি নো বল করেন শানাকা, যার প্রতিটিতেই আসে চার রান। দ্বিতীয় বৈধ ডেলিভারিতে আবার চার। তৃতীয় বলে ছক্কা। এর পরের দুটি বলেও নো করেন শানাকা, শেষ নো বলে আবার চার। ফলাফল—মাত্র ৩ বলে ৩০ রান এবং পুরো ওভারে ৩৩ রান!

এমন অস্বাভাবিক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। অনেকেই সন্দেহ করছেন ফিক্সিং হয়েছে। এক সমর্থক সন্দ্বীপ এক্স (সাবেক টুইটার)-এ আইসিসিকে ট্যাগ করে লিখেছেন, “এক ওভারে চার নো বল! টি-টেন লিগ কি ফিক্সিংয়ের জন্যই বানানো হয়েছে?”

তবে সবকিছু ছাপিয়ে জয় পেয়েছে সাকিব-শানাকার বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি বুলস ১০ ওভারে তোলে ১২৩ রান। জবাবে, ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় টাইগার্স। এটি এবারের আসরে তাদের তিন ম্যাচে প্রথম জয়। যদিও বল হাতে বিতর্কিত শানাকা ব্যাট হাতে দারুণ খেলেছেন, ১৪ বলে করেছেন ৩৩ রান।

তবুও, শানাকার ওভারটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক টি-টেন লিগের ভাবমূর্তিতে নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...