| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: আইপিএলে ঝড় তুললেন মুস্তাফিজ-সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৪:৪৩:৩৭
ব্রেকিং নিউজ: আইপিএলে ঝড় তুললেন মুস্তাফিজ-সাকিব

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনে বাংলাদেশের কোনো ক্রিকেটার নিলামে তোলা হয়নি। সেই দিনটি ছিল ভারতীয় তারকাদের দাপটের। সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। তবে আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার আইপিএলে নতুন ইতিহাস গড়বেন।

বাস্তবেও তাই হয়েছে—ঋষভ পন্তকে লখনউ সুপার জায়ান্টস কিনেছে ২৭ কোটি টাকায়, আর শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন ২৬.৭৫ কোটি টাকায়। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে, যা ভক্তদের অবিশ্বাস্য মনে হয়েছে।

আজ নিলামের দ্বিতীয় দিনে বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠবে। সবচেয়ে আলোচনায় আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১৮১ নম্বরে এবং ২৬ নম্বর সেটে তোলা হবে, যার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এছাড়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৬১ নম্বর সেটে, তাদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদুল ইসলাম রয়েছেন ৬৭ নম্বর সেটে, তাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।

প্রশ্ন উঠছে, আজ নিলামে বাংলাদেশের কারা দল পাবেন? গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, সাকিব, মুস্তাফিজ এবং রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা বেশি। মুস্তাফিজকে দলে নিতে চেন্নাই সুপার কিংস বেশ আগ্রহী। গত আসরে মাত্র ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নেওয়ার পর থেকেই মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বেড়েছে। একইভাবে, সাকিবের প্রতিও নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও গুজরাট টাইটান্সের।

তাসকিন আহমেদের দিকে নজর রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, এবারের নিলামে লেগ স্পিনারদের চাহিদা বেশি থাকায় রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। নাহিদ রানা তার গতির জন্যও ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছেন।

সব মিলিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আজকের নিলাম হতে পারে আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...