| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার কোচ জানিয়ে দিলেন, সাকিবকে দলে নেবে কিনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১১:০১:০০
কলকাতার কোচ জানিয়ে দিলেন, সাকিবকে দলে নেবে কিনা

২০২৫ আইপিএলের মেগা নিলাম চলছে জোরেশোরে। প্রথম দিনেই চমকে দিয়েছে ভারতের তারকা ক্রিকেটাররা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের নাম প্রথম দিন ওঠেনি। নিলামের সবচেয়ে বড় চমক ছিল বেঙ্কটেশ আইয়ার। যেখানে ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার নতুন ইতিহাস গড়েছেন। পন্তকে লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে, আর শ্রেয়স আইয়ার ২৬.৭৫ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন। অন্যদিকে, বেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি রুপিতে দলে নিয়ে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আজকের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের নাম উঠবে। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১৮১ নম্বর ক্রমে ২৬ নম্বর সেটে উঠবেন। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ৬১ নম্বর সেটে থাকবেন, তাদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। এছাড়া শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবং নাহিদুল ইসলাম ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে ৬৭ নম্বর সেটে রয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাকে কাকে দলে নেওয়া হবে, সেটা নিয়ে জল্পনা তুঙ্গে। গণমাধ্যমের মতে, সাকিব, মুস্তাফিজ ও রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মুস্তাফিজকে দলে নিতে চায় চেন্নাই সুপার কিংস, যারা তাকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে। একইসঙ্গে সাকিবের দিকেও নজর রয়েছে এই দলের। কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সও সাকিবকে পেতে আগ্রহী।

এদিকে, বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। লেগ স্পিনারদের চাহিদা বাড়ায় রিশাদ হোসেনও দল পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, তার গতির কারণে নাহিদ রানাও এবারের আইপিএল নিলামে চমক দিতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...