| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যাঁকে দলে নেওয়ার জন্য লড়াই করেছিল সব দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ০৯:২৫:৪২
আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যাঁকে দলে নেওয়ার জন্য লড়াই করেছিল সব দল

২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হয়, যা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। প্রথম আসরের নিলামে প্রতিটি দলকে নিজেদের শহরের সমর্থকদের টানতে একজন ‘মার্কি প্লেয়ার’ বা প্রধান খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স সচিন তেন্ডুলকারকে তাদের প্রধান খেলোয়াড় হিসেবে বেছে নেয়, কারণ সচিন বহু বছর মুম্বাইয়ের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। অন্য দলগুলিও তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচন করেছিল।

তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে ওঠেন এমএস ধোনি। নিলামে ধোনিকে পেতে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাবসহ সব দলই প্রতিদ্বন্দ্বিতা করে। ধোনির প্রতি এত চাহিদা ছিল যে তার দর দ্রুতই বাড়তে থাকে। শেষ পর্যন্ত ধোনির জন্য ৭ কোটি টাকার দর হাঁকা হয়, যা ওই সময়ের রেকর্ড।

সব দল ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে সরে আসতে থাকে, তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ধোনিকে দলে নেয় চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই সম্পর্ক আজও অটুট।

ধোনি সিএসকের হয়ে প্রথম দিন থেকেই খেলছেন এবং তাদের সবচেয়ে সফল অধিনায়ক। অনেক দল তাকে নিতে চাইলেও ধোনি কখনোই সিএসকে ছেড়ে অন্য দলে যেতে চাননি। তার প্রতি চেন্নাইয়ের এই আস্থা এবং তার নেতৃত্ব সিএসকে-কে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...