বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সং*ঘ'র্ষ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার পরে বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, সংঘর্ষের কারণ এখনও পরিষ্কার হয়নি।
বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন, তবে তিনি এ সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুপক্ষের আক্রমণের মুখে তারা চলে যায়, জানান স্থানীয়রা।
এ সংঘর্ষের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তেজগাঁও শিল্পাঞ্চলের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
