| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আবারও অবৈধ বোলিং করে নি'ষি'দ্ধে'র মুখে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২২ ০৮:০৭:১৩
ব্রেকিং নিউজ ; আবারও অবৈধ বোলিং করে নি'ষি'দ্ধে'র মুখে সাকিব

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের যাত্রা শুরু হয়েছে এক হার দিয়ে। সাকিব আল হাসানের নেতৃত্বে থাকা দলটি স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাটিং করে টাইগার্সরা মাত্র ১ উইকেট হারিয়ে ১০৬ রান করে, কিন্তু স্যাম্প আর্মি ৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

১০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে স্যাম্প আর্মি শুরুতেই সমস্যায় পড়েছিল। তারা ৩৪ রানের মধ্যে হারায় দুই শীর্ষ ব্যাটার। কিন্তু আন্দ্রে গুয়েস এবং জ্যাক টেইলরের ব্যাটিং ঝড়ে ম্যাচের রঙ্গ পাল্টে যায়। গুয়েস ১৩ বলে ২৪ রান করেন, আর টেইলর ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।

বাংলা টাইগার্সের বোলিংয়ে সাকিব আল হাসান ছিলেন উজ্জ্বল। তিনি নিজের ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন, যা ছিল ইনিংসের সেরা পারফরম্যান্স। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সাকিবের বোলিং সেটআপ।

একটি বল, যেটি তিনি ফাফ ডুপ্লেসিসকে আউট করতে ব্যবহার করেন, তা ছিল প্রশংসনীয়। প্রথম দুটি বলের গতি ছিল ৯০-৯১ কিমি প্রতি ঘণ্টায়, যখন ডুপ্লেসিস ভাবছিলেন একই ধরণের বল আসবে, সাকিব তখন তার বলের ফ্লাইট এবং পেস বদলে দেন। এর ফলস্বরূপ, ডুপ্লেসিস আউট হয়ে যান।

সাকিবের বোলিং অ্যাকশন ছিল আজ বেশ জোরালো, যা কাউন্টি ক্রিকেটের বোলিং অ্যাকশনের মতো মনে হচ্ছিল। এর আগেও কাউন্টি ক্রিকেটে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল, এবং ভারত বিপক্ষে ম্যাচে তাকে সেই অ্যাকশন পরিবর্তন করতে হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট এবং লিগ ক্রিকেটের মনিটরিং পদ্ধতি ভিন্ন, তাই সাকিবের এই বোলিং অ্যাকশন পরবর্তীতে বৈধ কিনা তা নির্ধারণ করতে হতে পারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষার মাধ্যমে। তবে, যদি এই বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে প্রমাণিত হয়, তাহলে আইসিসির নিয়ম অনুসারে সাকিব আল হাসান নিষিদ্ধ হতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...