| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামের শর্টলিস্টে নাহিদ-মুস্তাফিজ, দেখে নিন তাসকিন সাকিবের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৬ ০৯:০৩:০০
আইপিএল নিলামের শর্টলিস্টে নাহিদ-মুস্তাফিজ, দেখে নিন তাসকিন সাকিবের অবস্থান

ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার বসতে যাচ্ছে মেগা নিলাম নিয়ে, যেখানে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে আইপিএল-২০২৫-এর মেগা নিলাম, যা ক্রিকেট বিশ্বে অন্যতম আকর্ষণীয় আসর হিসেবে পরিচিত।

এরই মধ্যে আইপিএল কর্তৃপক্ষ শুক্রবার (১৫ নভেম্বর) ৫৭৪ ক্রিকেটারের শর্টলিস্ট প্রকাশ করেছে। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই নিয়মিত ক্রিকেট তারকা, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচে খেলা লিটন কুমার দাসের নামও রয়েছে।

এছাড়া, মোস্তাফিজ এবং সাকিবের পাশাপাশি এবারের মেগা নিলামে থাকবেন আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার, যারা নিজেদের জাত চিনিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এই ক্রিকেটাররা হলেন: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

আইপিএল নিলামের তালিকায় ৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ৩১৮ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এ বছরের নিলামে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় এবং ৭০ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়া যাবে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য, যিনি আইপিএলের গত আসরে বেশ কয়েকবার পার্পল ক্যাপের মালিক ছিলেন। ১ কোটি রুপি ভিত্তিমূল্য রয়েছে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদের।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য:

- ২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান

- ১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ - ৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

এবারের আইপিএল নিলাম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি সুযোগ হয়ে দাঁড়াবে, যেখানে অনেকেই নিজেদের ক্রিকেট প্রতিভার পরিচয় দিতে পারবে আন্তর্জাতিক মঞ্চে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...