| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে স্মরণকালের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১২ ১৬:২৭:১২
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে স্মরণকালের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেলো বাংলাদেশ ক্রিকেট দল। ভক্তদের হতাশার সাগরে ডুবিয়ে পুরুষদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ৮ নম্বর থেকে ৯ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে, আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতে ৮ নম্বরে উঠে এসে বাংলাদেশকে শোচনীয়ভাবে পিছনে ফেলে দিয়েছে।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ছিল ৮৫। তবে এই সিরিজের ফলাফলে পয়েন্টের ব্যবধান ঘুচে গেছে এবং আফগানরা বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে গেছে। গত কয়েক মাসে আফগানিস্তান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে চমকপ্রদ ফলাফল অর্জন করেছে, যার ফলস্বরূপ তারা এখন আইসিসি র‍্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে।

অন্যদিকে, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে দুর্বলতা দেখাচ্ছে দীর্ঘদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে শুরু করে এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলেও বাংলাদেশ মাত্র একটি সিরিজে জয় পেয়েছে। এর ফলে র‍্যাংকিংয়ে অবনমন ঘটেছে।

বর্তমান আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে। বাংলাদেশ র‍্যাংকিংয়ে নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের চেয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...