| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলাম ২০২৫ : ২ কোটি ৭০ লাখ রুপিতে সাকিবের নতুন ঠিকানা, মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান দেখুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১২ ০৯:৫০:০৪
আইপিএল নিলাম ২০২৫ : ২ কোটি ৭০ লাখ রুপিতে সাকিবের নতুন ঠিকানা, মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান দেখুন

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও শিরোনামে। আসন্ন আইপিএল মৌসুমে তার খেলার সম্ভাবনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাকিব পুরো সিজনজুড়ে আইপিএলে খেলতে ফ্রি থাকবেন, যার ফলে তাকে দলে নিতে আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস—এই চারটি দলই সাকিবকে সই করাতে চাইছে।

সাকিবের ভিত্তিমূল্য অন্যান্য তারকাদের তুলনায় অনেক কম হওয়ায় তাকে দলে পেতে আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এতে সাকিবকে দলে নেওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে। তার মতো অভিজ্ঞ অলরাউন্ডার যেকোনো দলের জন্য হতে পারে এক বড় শক্তি, কারণ তিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিনটি বিভাগেই দক্ষ। সাকিবকে দলে ভেড়াতে ২ থেকে ৩ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের আইপিএল নিলামে সাকিবের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দুই তারকা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদেরও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজের কাটার এবং তাসকিনের গতির ওপর অনেক দল নজর রেখেছে।

আগে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা সাকিবের কলকাতার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। তার অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে কলকাতা নাইট রাইডার্স কিংবা অন্য কোনো দল তাকে দলে নেবে, এমনটি প্রায় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা নিলামের দিনটির, যেদিন সাকিব, মুস্তাফিজ ও তাসকিনের ভবিষ্যত নির্ধারিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...