| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

হাড্ডাহাডি লড়াইয়ে শেষ হল পাকিস্তান-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৮ ২১:৫৫:৫৫
হাড্ডাহাডি লড়াইয়ে শেষ হল পাকিস্তান-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

প্রথম ওয়ানডেতে পাকিস্তান জয় থেকে বঞ্চিত হলেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান পুরোপুরি দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে একতরফা পরাজিত করেছে। হারিস রউফের ৫ উইকেট এবং সাইম আয়ুবের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ১৬৩ রানে শেষ হয়ে যায়। এর পরে পাকিস্তান সহজেই ৯ উইকেটে জয়লাভ করে।

৭১ বলে ৮২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন সাইম আয়ুব, যেখানে তিনি ৬টি ছক্কা এবং ৫টি চার মারেন। আবদুল্লাহ শফিক ৬৪ রান ও বাবর আজম ১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় চলে আসে, এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২ উইকেটে জয় পেয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১০ নভেম্বর পার্থে অনুষ্ঠিত হবে।

এর আগে ম্যাচের শুরুতেই পাকিস্তান শেন শাহ আফ্রিদি ও হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে। আফ্রিদি ফ্রেসার ম্যাকগার্ক এবং ম্যাথু শর্টকে সাজঘরে পাঠান, এরপর রউফের বোলিং ঝড়ে একে একে আউট হন জস ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল এবং অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। হারিস রউফ ২৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক হয়ে উঠেন। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় ফাইফার। শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট নেন।

এছাড়া, পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এই ম্যাচে ৬টি ক্যাচ ধরেন, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড। যদিও এর আগে ৬টি ক্যাচ ধরার নজির দেখা গেছে, কিন্তু ৭টি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড তৈরি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত অ্যাডাম জাম্পারের ক্যাচ ফেলায় রিজওয়ান তার হাতছাড়া করেন এই রেকর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...