| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাকিব আল হাসান ও তার স্ত্রীরির জীবনে নেমে এলো কঠিন বিপদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৭ ২০:৩৬:৪৪
সাকিব আল হাসান ও তার স্ত্রীরির জীবনে নেমে এলো কঠিন বিপদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল, ৬ নভেম্বর, বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠিয়ে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করেছে।

বিএফআইইউয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে, সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যক্তিগত ও ব্যবসায়িক সকল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব থেকে কোনো লেনদেন করা যাবে না, তবে প্রয়োজনে এই স্থগিতাদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, এই লেনদেন স্থগিতকরণের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট বিধি প্রযোজ্য হবে। উল্লেখযোগ্যভাবে, ২ অক্টোবর সাকিব এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করা হয়েছিল।

এখন সাকিব আল হাসান পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

এছাড়া, সাকিব আল হাসান ২০১৮ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু ৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে যাওয়ার পর তার সংসদ সদস্য পদ বাতিল হয়। এরপর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। সাকিবের বিরুদ্ধে ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে, যা এখনো বিচারাধীন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...