| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বাদ মুশফিক, কপাল খুললো এক অবহেলিত ক্রিকেটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৭ ২০:০৩:৩৫
ব্রেকিং নিউজ ; বাদ মুশফিক, কপাল খুললো এক অবহেলিত ক্রিকেটারের

প্রথম ওয়ানডে ম্যাচেই চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকেই গুঞ্জন ছিল যে, দ্বিতীয় ওয়ানডেতে হয়তো তাকে আর মাঠে দেখা যাবে না। তবে, শেষ পর্যন্ত জানা গেল, শুধু পরবর্তী ওয়ানডে নয়, পুরো সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। মুশফিকের পরিবর্তের বাংলাদেশ দলে দাক পেতে পারেন এনামুল হক বিজয় যদিও বিসিবি থেকে এখন কারো নাম ঘোষণা করা হয়নি।

চোটের তীব্রতা বেশি হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে মুশফিক খেলতে পারবেন না। এক্স-রে পরীক্ষায় তার বাঁ হাতের তর্জনী আঙুলে ফাঁটল ধরা পড়েছে, যা তাকে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য করবে।

মুশফিকের ইনজুরি নিয়ে দলের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, "আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে কিপিং করার সময় মুশফিক বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান। ম্যাচের পর এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল রয়েছে। এই কারণে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারবেন না।"

গত বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে জয় পাওয়ার আশায় ছিল, তবে ব্যাটিং ধসের কারণে শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয়। এদিকে, চোটের কারণে মুশফিক ম্যাচে কিপিংয়ের পর ব্যাট হাতে ৭ নম্বরে নামেন, কিন্তু তার আঙুলের চোটের কারণে সিরিজের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...