সহজ ম্যাচ হারের পর বিশাল নতুন বিপদে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটে যেন একের পর এক দুঃসময়ের মেঘ ঘনিয়ে উঠছে। দেশের ক্রিকেটে চলমান বিপর্যয়ের পর আফগানিস্তান সিরিজে কিছুটা স্বস্তির আশায় ছিল টিম বাংলাদেশ। কিন্তু গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ম্যাচটি জয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারতে হলো দলকে।
আর এরই মধ্যে এলো আরও এক অস্বস্তিকর খবর। ম্যাচের সময় উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে নামলেও তার এই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে থেকে প্রায় নিশ্চিতভাবেই ছিটকে গেছেন তিনি।
এই বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, "গতকাল রাতে আমরা জানলাম। তারা সন্দেহ করছে, ফ্র্যাকচার (হাড় ভাঙা) হতে পারে, আর তাই মুশফিকের দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আজ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর আরও পরিষ্কার হবে অবস্থান।"
এদিকে, বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। কিন্তু বাংলাদেশ যখন রান তাড়ায় নামে, তারা ৩৪.৩ ওভারে মাত্র ১৪৩ রানেই থেমে যায়।
দলের সংগ্রহটা যখন ২ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছেছিল, তখন আশা ছিল, বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে। কিন্তু ৩ উইকেটে ১৩১ রান হওয়ার পর বাকি ১২ রান যোগ করতেই দলের ৭ উইকেট চলে যায়। ফলে বাংলাদেশের ১৪৩ রানের অলআউট হয়ে যায়।
এভাবে টানা বিপর্যয় যেন বাংলাদেশ ক্রিকেটের ওপর কুয়েরা ফেলেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
