| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; হারের পর দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন মুশফিকুর রহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৭ ১৪:০১:৪৪
ব্রেকিং নিউজ ; হারের পর দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন মুশফিকুর রহিম

বাংলাদেশের ক্রিকেটে দুর্দশার যেন শেষ নেই। ঘরে-বাইরে একের পর এক পরাজয়ের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কিছুটা স্বস্তি খুঁজছিল টাইগাররা। তবে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে শুরুতে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ের কারণে হারতে হয়েছে।

এদিন ম্যাচ চলাকালীন উইকেটকিপিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরে ব্যাট হাতে তাকে দেখা যায় ৭ নম্বরে। আঙুলের এই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুশফিকের আঙুলের চোট গুরুতর হতে পারে। তিনি বলেন, "গতকাল রাতে জানতে পারি যে মুশফিকের আঙুলে ফ্র্যাকচারের সম্ভাবনা আছে। এর ফলে তিনি দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। আজকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, এরপর নিশ্চিতভাবে বলা যাবে।"

এর আগে প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২৩৫ রানে অলআউট হয়। জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও বাংলাদেশ ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায়।

টার্গেট তাড়ায় বাংলাদেশ দল ভালোভাবেই এগোচ্ছিল এবং ২ উইকেট হারিয়ে দলীয় শতক পেরিয়ে যায়। কিন্তু এরপর ১৩১ রানে ৩ উইকেট থেকে মাত্র ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে পুরো দল অলআউট হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...