| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জয়ের পথে থেকেও আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় পরাজয়ের দায় যার উপর চাপালেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৭ ০৭:৫৪:৫৭
জয়ের পথে থেকেও আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় পরাজয়ের দায় যার উপর চাপালেন শান্ত

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সহজ জয়ের দিকেই এগোচ্ছিল, তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পরাজয়ের স্বাদ নিলো তারা। ২ উইকেট হারিয়ে দলের শতক পূর্ণ করেছিল টাইগাররা। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে মাত্র ১২ রান যোগ করতে পারলেই ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৯২ রানের বড় জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

বুধবার (৬ নভেম্বর) টস জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি, আর ৫১ রান করেন হাশমতউল্লাহ শাহিদি। বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জবাবে ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেন গাজনাফার। এই পরাজয়ের পর ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার বিষয়টি।

শান্ত বলেন, "আমি প্রথম ১৫-২০ ওভার ভালো খেলেছিলাম, তবে মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আর আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছেন।"

এমন পরাজয়ের পর দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন শান্ত। তিনি বলেন, "আমার উইকেটটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি সেট হয়ে বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের প্রস্তুতি ভালো ছিল, তবে আজ আমাদের দিন ছিল না। আশা করি পরবর্তী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...