| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল বাস, নিহদের পরিচয় এখনও জানা যায়নি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৬ ১০:২৭:২৬
এই মাত্র পাওয়া ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল বাস, নিহদের পরিচয় এখনও জানা যায়নি

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এই ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন, এবং অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তবে, এ মুহূর্তে নিহত ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের দিকে প্রতিক সিরামিকস নামে একটি কারখানা থেকে ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে, আলদিন হাসপাতালের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে। দুর্ঘটনার ফলে বাসের নিচে চাপা পড়ে হেলপার মারা গেছেন। এছাড়া, বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।"

দুর্ঘটনার কারণে সড়কটিতে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়, তবে উদ্ধার কাজ শেষে সড়কটি স্বাভাবিক করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...