| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

IPL 2025 নিলামের আগে মুস্তাফিজ ৫ কোটি, দেখেনিন সাইফউদ্দিনের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৫ ১৪:৪৩:০৮
IPL 2025 নিলামের আগে মুস্তাফিজ ৫ কোটি, দেখেনিন সাইফউদ্দিনের অবস্থান

মোহাম্মদ সাইফউদ্দিন তার ব্যাটিং দক্ষতায় হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে এক দারুণ ঝড় তুলেছেন। জাতীয় দলে ফেরার সুযোগ না পেয়ে নিজের সামর্থ্য প্রমাণের জন্য সাইফউদ্দিন ছিলেন একেবারে বিধ্বংসী মেজাজে। টুর্নামেন্টজুড়ে তার রেকর্ড-ব্রেকিং ইনিংসগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং এটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশাল গর্বের বিষয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সাইফউদ্দিন মাত্র ১২ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে সকলকে অবাক করে দেন। তাঁর ব্যাটের পাশাপাশি বোলিংয়ে ছিল দৃঢ় মনোবল এবং জয়ের অদম্য ইচ্ছা। দ্বিতীয় ম্যাচেও তিনি ছিলেন অনবদ্য—১৭ বলে ৪২ রানের এক ঝড়ো ইনিংসে সমর্থকদের মন জয় করেন। তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৯ বল খেলে ৩৬ রানের দারুণ ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কার মার। সাইফউদ্দিন এই টুর্নামেন্টে মোট ৫০ বল খেলেই সংগ্রহ করেন ১৫৭ রান।

তবে সেমিফাইনালে এসে তার আগের ফর্ম ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং মাত্র ১২ বলে ২৩ রান করে তিনি ফিরে আসেন। তবুও, পুরো টুর্নামেন্টে তার অসাধারণ পারফরমেন্স তাকে ফ্যান রেটিংয়ে তৃতীয় স্থান এনে দিয়েছে এবং এর জন্য তিনি পেয়েছেন এক বিশাল সম্মাননা।

এমন দুর্দান্ত পারফরমেন্স আইপিএলের দরজা খুলে দিতে পারে সাইফউদ্দিনের জন্য। ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংও ছিল অত্যন্ত কার্যকরী। এমন অলরাউন্ডারদের চাহিদা আইপিএলে অত্যন্ত বেশি এবং সাইফউদ্দিনের মতো পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেয়ার আগ্রহ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সাইফউদ্দিন তার ফর্ম দিয়ে আরও একবার প্রমাণ করেছেন যে, জাতীয় দলে ফেরার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

এদিকে, চেন্নাই সুপার কিংস (সিএসকে) বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান ও শার্দুল ঠাকুরকে ছেড়ে দিলেও, রবীন্দ্র জাদেজাকে তারা ধরে রেখেছে। তবে, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণে তাকে দলে নেওয়ার জন্য আইপিএলের চারটি ফ্র্যাঞ্চাইজি এগিয়ে এসেছে।

ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্রেকারের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাই মুস্তাফিজকে রিটেন না করায় তাকে দলে নিতে আগ্রহী পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লী ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এসব দল মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করতে ৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...